Description
“নতুন Breeze Flow Khimar—আরাম, সৌন্দর্য আর ব্যবহারিক ডিজাইনের এক অনন্য সমন্বয়।
আমরা Breeze Flow Khimar ডিজাইন করেছি এমনভাবে, যেন দীর্ঘ সময় পরেও আপনি স্বাচ্ছন্দ্য অনুভব করেন।
এই খিমারের কপাল, চিবুক এবং হাতায় রয়েছে সফট স্ট্রেচি ফ্যাব্রিক, যা খুবই আরামদায়ক এবং বিভিন্ন ধরনের ফেস শেপে সহজেই অ্যাডজাস্ট হয়ে যায়। আবার স্ট্রেচি ফ্যাব্রিক থাকার পরেও ভেতরে আলাদা ফিতা রাখা হয়েছে, যাতে প্রয়োজন হলে নিজের মতো করে ফিট করে নিতে পারেন।
যাদের ওভারওয়েটের কারণে অনেক খিমারেই টান লাগে বা আরাম পাওয়া যায় না, তাদের কথা মাথায় রেখেই Breeze Flow Khimar-এ হাতায় অতিরিক্ত ফ্যাব্রিক দেওয়া হয়েছে। ফলে হাত নড়াচড়া বা দৈনন্দিন কাজের সময় টান লাগার ভয় থাকে না, ইনশাআল্লাহ।
আর যারা মাইগ্রেন বা মাথাব্যথার সমস্যায় ভোগেন, তাদের জন্যও এটি হতে পারে অনেক বেশি আরামদায়ক। কারণ কপালে শক্ত করে ফিতা বাঁধার প্রয়োজন নেই। সফট স্ট্রেচি ফ্যাব্রিক মাথাকে আলতোভাবে ধরে রাখে, ফলে সারাদিন পরেও অস্বস্তি কম হয়, ইনশাআল্লাহ।
Breeze Flow Khimar আমরা এনেছি দুই ধরনের সামার-ফ্রেন্ডলি ফ্যাব্রিকে—
একটি Premium Soft Slub Cotton, আরেকটি Pure Chinese Cotton।
দুটো ফ্যাব্রিকই হালকা, ব্রিদেবল এবং গরমের জন্য দারুণ উপযোগী। তাই সারাদিন পরে থাকলেও ইনশাআল্লাহ ভারী বা অস্বস্তিকর অনুভূতি হবে না।
আপনি যদি খুঁজে থাকেন এমন একটি খিমার, যেখানে আরাম, সুন্দর ফিট, ব্যবহারিক ডিজাইন এবং সামার-ফ্রেন্ডলি ফ্যাব্রিক—সবকিছু একসাথে পাওয়া যায়, তাহলে Breeze Flow Khimar হতে পারে আপনার জন্য একটি চমৎকার পছন্দ, ইনশাআল্লাহ।”
👉Khimar Back length 57″
👉Khimar Front langth 44″
👉Niqab length-25″
👉Khimar width- 170″+
ডেলিভারি নোট- ডেলিভারি সময় ২/৩ দিনের মধ্যে ইনশাআল্লাহ্। প্রোডাক্ট পাঠানোর আগে ফোন দিয়ে পাঠানো হয়।
কুটুম্বিতা নোটঃ
*ছবির মডেল হাইট ৫.২” আপনার কেমন হবে আপনার হাইট ওয়েট উপর ডিফেন্ড করে।
* ডিভাইস ব্রাইটনেস, ফটোগ্রাফির সময় আলোর রিফ্লেকশন, ফটোএডিটিং ইত্যাদি কারণে ছবির সাথে বাস্তবের সামান্য পার্থক্য থাকতে পারে ।





Reviews
There are no reviews yet.