Description
আরওয়া হুডি জিলবাব ভিডিও টিউটোরিয়াল দেখুন এখানে
আরওয়া হুডি জিলবাবের কালেকশন কালার গুলো দেখুন এখানে
আমাদের কাছে খুব রিকুয়েষ্ট আসে একটু গর্জিয়াস হিজাব বা আবায়া ডিজাইনের জন্যে। আমরা আমাদের লিমিটেশনের মধ্যে, হালালভাবে যতটুকু ডিজাইন করা যায় ততটুকুই করার চেষ্টা করি।
তেমনি একদম নতুন একটি ডিজাইন এবার যোগ হলো আমাদের ঝুলিতে আলহামদুলিল্লাহ! ????
আরামদায়ক ফ্যাব্রিক, অনেকগুলো লেয়ার, এবং ফুল কভারেজ পাওয়া যাবে “Arwa Hoodie layered hijab” এ ইনশাআল্লাহ।
এই হিজাবের সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে “হুডি”! এছাড়াও প্রতিটি হিজাবের সাথে একটি নোজ নিক্বাব দেয়া হবে, হিজাবের সাইডে হাতার দিকে ওপেন রাখা হয়েছে ব্যবহারের সুবিধার্থে। এছাড়াও হাতের দুই সাইডে দুটো ফিতা হিজাবের কিউটনেস যেনো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে! ????
ফ্যাব্রিক হালকা হওয়ার কারনে অনেক লেয়ার দেয়ার পরেও খুব ভারি অনুভব হয়না আলহামদুলিল্লাহ।
আমরা চেষ্টা করেছি বেশ কয়েকটা কালার রাখার। পছন্দ অনুযায়ী দ্রুত অর্ডার করে ফেলতে পারেন! ????
____________
ফেব্রিক- শিফন জর্জেট
হিজাবের পেছনের মেজারমেন্ট- (ক্যাপ থেকে পেছনে)
হুডি ল্যান্থ- ৪৮”
সেকেন্ড লেয়ার- ৫৫”
থার্ড লেয়ার- ৬০”
হিজাবের সামনের অংশের মেজারমেন্ট- (ক্যাপ থেকে সামনে)
ফার্স্ট লেয়ার- ৩৬”
সেকেন্ড লেয়ার- ৪১”
দুই সাইডের ল্যান্থ- (ক্যাপ থেকে সাইডে)
সাইড ল্যান্থ- ৩৮”
ফিতা দেয়া আছে- ৩১” তে।
_____________
আরওয়া হিজাবটির ব্যাক সাইডের টোটাল ল্যান্থ যেহেতু কপাল থেকে নিয়ে পেছনে ৬০”। তাই আমরা ৫.১” এর নিচে কোনো ব্যাক্তির জন্যে সাজেস্ট করবোনা।
আরওয়া হুডি জিলবাব ভিডিও টিউটোরিয়াল দেখুন এখানে
আরওয়া হুডি জিলবাবের কালেকশন কালার গুলো দেখুন এখানে
ডেলিভারি নোট- যেকোন ব্যাক অর্ডার আইটেম ডেলিভারি সময় ৭-৮ দিন মধ্যে ইনশাআল্লাহ।
- যেকোন স্টক এর আইটেম ডেলিভারি সময় ২/৩ দিন।প্রোডাক্ট পাঠানোর আগে ফোন দিয়ে পাঠানো হয়।
কুটুম্বিতা নোটঃ
* ছবির মডেল ৫ ফিট ৩ ইঞ্চি, ছবিতে তিনি আরওয়াহ হুডি জিলবাবের সাথে আলিয়া আবায়া পরেছেন। যা আলাদা বিক্রি করা হয়। আমাদের আবায়া সেকশনে দেখতে পারেন।
* ডিভাইস ব্রাইটনেস, ফটোগ্রাফির সময় আলোর রিফ্লেকশন, ফটোএডিটিং ইত্যাদি কারণে ছবির সাথে বাস্তবের সামান্য পার্থক্য থাকতে পারে ।






তাসমিয়া (verified owner) –
আমি অনেক বেশি খুশি এবং আনন্দিত আমার কাঙ্ক্ষিত হিজাব টা পেয়ে। যেমন চেয়েছিলাম কুটুম্বিতা আমাকে ঠিক তেমনটাই দিয়েছে। পর্দা করার জন্য খুবই সুন্দর একটি কালেকশন। আধুনিক ও ও যুগোপযোগী একটি সুন্দর হিজাব। আমি কুটুম্বিতা ও এর সকল কলাকুশলীদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা এবং দোয়া করছি যেন আরো দৃঢ়তার সাথে সামনে এগিয়ে যেতে পারে। ইনশাআল্লাহ ।